সুইডেনের পথে, ICSE এর সাথে - পর্ব ১
দোহার এয়ারপোর্টে যাত্রাবিরতীর সময়
এখানে আকাশ পথে আসার সময় যথারীতি কি পান করবো জিজ্ঞাসা করলে আমার উত্তর আপেল জুস আর আমের জুসেই ছিল।

দুর্ভাগ্যক্রমে শেষ আপেলের জুসের গ্লাস ফুটা ছিল, খেয়াল করিনি, প্যান্ট গেল ভিজে। পরে টিস্যু দিয়ে ডলাডলি করে সেরেছি। গরম বাতাসে শুকানোর ব্যবস্থা আছে নাকি জিজ্ঞাসা করায় এরা উত্তর দিলো আছে, কিন্তু হয় তোমার উপরে ঝুলে থাকতে হবে, নাহলে প্যান্ট খুলে উপরে ঝুলাতে হবে। দুঃখজনক ভাবে একটাও পছন্দ হয়নি। তবে এরা অনেকবার দুঃখ প্রকাশ করে টিস্যু সাপ্লাই দিয়েছে বলে আর কিছু বলি নাই।