আমার চোখে ২০২১ এ বাংলাদেশের এয়ারপোর্ট, থানা, নির্বাচনী আর পাসপোর্ট অফিস
জুলাই ২০১৮ থেকে নভেম্বর ২০২১ - এই সাড়ে ৩ বছর বাংলাদেশে ছিলাম না। আসার পরেই প্রথম কয়েকদিন দৌঁড়াদৌড়ি করা লেগেছে জিডি অফিসে (এনআইডি হারিয়ে গেছে), নির্বাচন কমিশনের অফিসে (এনআইডি তোলার জন্য), পাসপোর্ট অফিসে (বর্তমানটা প্রায় মেয়াদোত্তীর্ণ) আর সেগুলোতে যাবার জন্য রাস্তাঘাটে। আদৌ কি সার্ভিস লোকমুখে শোনা পর্যায়ের খারাপ এখনো? পদে পদে কি টাকা চায় লোকেরা? নাকী কাজ কোন মামা চাচা টাকা ছাড়াই হয়ে যায়? প্রিয় পাঠক বা পাঠিকা আমার, সেগুলো নিয়েই আমার এই লেখার আলাপ সালাপ! বলাই বাহুল্য, নেহাৎ প্রয়োজন ছাড়া আমি আমার পেশাগত পরিচয় কোথাও দেই না। কোথাও আমার পরিচয় দিতে হলে সেটা আমি লেখায় আলাদা করে উল্লেখ করেছি। এই আলাপসালাপ একান্তই একজন সাধারণ, “আপনি আম্রে চেনেন?” না বলা বাঙ্গালীর দৃষ্টিকোণ থেকে*। :)