মিডিয়ার খারাপ দিক নিয়ে, মনোযোগ অনুশীলন নিয়ে বেশিরভাগ কনটেন্ট যা আছে সেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য না বা প্রয়োগ করাও কঠিন। যেমন কেউ আমাকে যদি বলে ফেসবুক ডিএকটিভ করে ফেলেন - আমি তারে চোখ উল্টায়ে বলবো অসম্ভব! আমার বাবা মা দেশে থাকে, আত্মীয় স্বজনও নানা দেশে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রুপও ফেসবুকে। সেখানে নানা জরুরী খবর মাঝে মাঝেই থাকে। না পেলে আমারই তো ক্ষতি! তার উপর ফেসবুক ছিলো বলে আমি সময়মতো জানতে পেরেছি হুট করে বাংলাদেশের নিয়ম পাল্টেছিলো ওমিক্রনের জন্য - ফেসবুক না থাকলে দেশে আসার পরে তো আমার বউসহ ১৪ দিন কোয়ারান্টাইনে থাকা লাগতো নিজ খরচে। ক্যামনে কী!?
সুতরাং আমি আলাপ করবো আমি নিজে যা করি মনোযোগ আর একাগ্রতা ধরে রাখতে - ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়াতে থেকে, সাদা কালোর মাঝের ছাই রঙা এই পৃথিবীতে। আপনি হয়তো সবগুলো হুবহু করতে পারবেন না, হয়তো আরো বেশি করতে পারবেন। এই গাইডলাইনটা থাকলো - আপনার আমার রেফারেন্সের জন্য।